ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৈরুতে একরাতে ১৭ বার বিমান হামলা চালাল ইসরাইল

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি জুড়ে বুধবার রাতে তীব্র হামলা চালিয়েছে ইসরাইল। রাত ৯টা থেকে শুরু করে ভোর পর্যন্ত ১৭ বার বিমান হামলা দেখেছেন ওই অঞ্চলের বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে বুধবার রাত ছিল হিংসাত্মক। স্থানীয় সময় রাত ৯টা থেকে সব মিলিয়ে প্রায় ১৭টি হামলা হয়েছে।

ইসরাইলি বাহিনী সাধারণ সামাজিকমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, তারা কোন কোন এলাকায় হামলা চালাবে। তারা দাবি করে, হিজবুল্লাহর সঙ্গে যুক্ত থাকার জন্য নির্দিষ্ট ভবনগুলোকে লক্ষ্যবস্তু করতে যাচ্ছে। তবে আল জাজিরা বলছে, প্রথম তিনটি বিমান হামলার আগে ইসরাইল কোনো সতর্কতা দেয়নি।

প্রতিবেদন অনুসারে, ইসরাইল শুরুতে হারেত হেরিক এবং লায়লাকি এলাকায় হামলা করেছে, যেখানে বোমা মেরে ৬টি ভবন প্রায় সমতল করা হয়েছে। এছাড়া আগুন লেগে কিছু ধ্বংস্তুপে পরিণত হয়েছে। হামলায় আগুন অন্য ভবনে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ বা প্রকৃতপক্ষে এই আগুন নেভানো হয়েছে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনো তথ্য দিতে পারেনি।

বাকি আক্রমণ চালানো হয়েছে দাহিয়েহ জুড়ে। এখানে অব্যাহতভাবে গত একমাস ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। জায়গাটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। মাসখানেক আগেও এটি ছিল জনবহুল এলাকা। এখানে বাসিন্দাদের দোকান ছিল, তাদের ব্যবসা ছিল এবং এখন তারা জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে ইসরাইলি হামলার মুখে এটি খালি হয়ে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৈরুতে একরাতে ১৭ বার বিমান হামলা চালাল ইসরাইল

আপডেট সময় ১২:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪