ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেই নিজেকে বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স

আকাশ বিনোদন ডেস্ক :

মার্কিন জনপ্রিয় পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স ২০২২ সালের জুনেই খবরের শিরোনাম হন। বাবা জেমি স্পিয়ার্সের বিধিনিষেধ কাটিয়ে ইরানি মুসলিম যুবক শ্যাম আসগারির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ সংগীতশিল্পী।

বিয়ের আগে নাকি তার সঙ্গে বাগদানও সেরে রেখেছিলেন তিনি। আর বাবার রক্ষণশীলতা থেকে মুক্ত হওয়ার সাত মাস পর সেই শ্যামকে বিয়ে করার কথা প্রকাশ করেছিলেন এ মার্কিন পপ তারকা।

এ বিয়ে বেশি দিন টেকেনি। বিয়ের বছরখানেক পর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান তারা। আর সেই বিচ্ছেদের প্রায় এক বছর পর আশ্চর্যজনক ঘোষণা দিলেন ব্রিটনি স্পিয়ার্স। না, নতুন করে কোনো যুবকের প্রেমে পড়া কিংবা কারও সঙ্গে বিয়ের কথা জানাননি এ সংগীতশিল্পী।

এবার এ তারকা জানালেন, নিজেই নিজেকে বিয়ে করেছেন তিনি। আর তার স্বাভাবিকভাবে দেওয়া এ ঘোষণায় হতবাক হয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী। আবার প্রশ্নও উঠেছে— কবে, কখন এবং কীভাবে নিজেকে বিয়ে করলেন এ মার্কিন গায়িকা?

এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। ইনস্টাগ্রামে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে বিয়ের গাউন আর মাথায় ওড়না পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। আর ক্যাপশনে তিনি লিখেছেন— ‘যেদিন নিজেকে বিয়ে করেছিলাম আমি।’

এ গায়িকা আরও লিখেছেন— বিষয়টি বিব্রতকর বা অযাচিত মনে হতে পারে। কিন্তু এটি ফিরে দেখার কারণ হচ্ছে, আমি মনে করি এটি আমার করা সবচেয়ে আলোকিত কাজের মধ্যে অন্যতম একটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করার আগে একটি খালি চার্চের ছবিও পোস্ট করেছিলেন ব্রিটনি স্পিয়ার্স। সেখানে অবশ্য কোনো কিছু উল্লেখ করেননি তিনি। আর বিয়েসংক্রান্ত পোস্টের পরবর্তী পোস্টগুলোতে সমুদ্রতীরে একা ছুটির মেজাজে দেখা গেছে এ শিল্পীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজেই নিজেকে বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স

আপডেট সময় ০৯:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪