ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছে হাইকোর্ট

আকাশ জাতীয় ডেস্ক :

দুর্নীতির মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ মামলায় আট বছরের কারাদণ্ড পেয়েছিলেন তিনি। নিম্ন আদালতের সেই রায় বাতিল করে হাইকোর্ট বুধবার এ রায় দিয়েছেন।

সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলায় ২০২১ সালের ১২ অক্টোবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন আদালত। বিচারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বাবরের করা আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ রায় দেন।

তবে সাজা বাতিল হলেও এখনই মুক্তি পাচ্ছেন না লুৎফুজ্জামান বাবর। তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবর অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না।

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে বাবরের বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা মডেল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার মামলায় ২০০৭ সালের ৩০ অক্টোবর বাবরকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছে হাইকোর্ট

আপডেট সময় ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪