ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক :

রাজবাড়ীতে পানিতে চুবিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মনির হাসান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০ বছর পূর্বে পারিবারিকভাবে মনির হাসানের সঙ্গে হাসি বেগমের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিয়ের পর মনির হাসান তার স্ত্রী হাসি বেগমের বাড়িতে ঘরজামাই থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।

মনোমালিন্যের একপর্যায়ে ২০২৩ সালের ২৯ জুন মধ্যরাতে স্বামী মনির হাসান স্ত্রীকে কৌশলে গোয়ালঘরে নিয়ে গরুর খাবার দেওয়ার চাড়ির পানির মধ্যে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহতের ভাই ইয়াকুব বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দণ্ডাদেশের তারিখ হতে ৭ দিনের মধ্যে আসামি হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা বারের আইনজীবী বিজন বোস  জানান, দ্রুত সময়ের মধ্যে মামলায় রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ১১:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪