ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনিতে ধাক্কা লেগে ২ বন্ধু নিহত, গুরুতর আহত আরও এক

আকাশ জাতীয় ডেস্ক :

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনির দেয়ালে ধাক্কা লাগলে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের গোবিন্দ শীলের ছেলে পার্থ শীল (২০) ও একই উপজেলার পাচ্চর গ্রামের পান্ডব দাসের ছেলে অয়ন দাস (২০)। আহত শিক্ষার্থী হলেন একই উপজেলার পাচ্চর গ্রামের সীমান্ত (২১)। তারা তিন বন্ধু একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণির ক্লাশ শেষে বাড়ি ফিরছিল তিন বন্ধু। এ সময় বন্দরখোলা এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনির দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। মোটসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনিতে ধাক্কা লেগে ২ বন্ধু নিহত, গুরুতর আহত আরও এক

আপডেট সময় ০৬:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪