ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

জয়পুরহাটে টনসিল অপারেশনে গৃহবধূর মৃত্যু, অপারেশন থিয়েটার সিলগালা

আকাশ জাতীয় ডেস্ক :

জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রবিবার (২০ অক্টোবর) বিকেলে শহরের পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

জানা গেছে, রুমা আক্তার নামে এক গৃহবধূ টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে টনসিলের অপারেশন করতে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশন হয়। এরপর ওই গৃহবধূর মৃত্যু হয়। রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায় বলেন, শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রুমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ঘটনায় অপারেশন থিয়েটারে ত্রুটি থাকায় সিলগালা করা হয়। মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে তদন্ত রির্পোট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। লাইসেন্সবিহীন, অবৈধ ক্লিনিকগুলোতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. সাবা আল গালিব, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জোবায়ের মো. আল ফয়সাল, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

জয়পুরহাটে টনসিল অপারেশনে গৃহবধূর মৃত্যু, অপারেশন থিয়েটার সিলগালা

আপডেট সময় ০৯:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪