ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এটি কোনো পিআর এজেন্সি নয়, পারফরম্যান্স দরকার: হাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান টেস্ট জিতেছে প্রায় চার বছর পর ঘরের মাঠে। ইংল্যান্ডকে ৪ দিনেই ১৫২ রানে হারিয়ে দিয়েছে শান মাসুদের দল। এই ম্যাচে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দিয়েছিলেন নির্বাচকরা। ফলে এই ম্যাচে হারলে এমনিতেই সমালোচনার মুখে পড়তে হতো পাকিস্তানের নির্বাচকদের। যদিও সেটি হতে দেয়নি শান মাসুদের দল।

প্রথম ইনিংসেই অভিষিক্ত কামরান গুলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। এরপর দুই স্পিনার সাজিদ খান ও নোমান ঘূর্ণিতে ইংলিশদের হারিয়ে দিয়েছেন তারা। পাক দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ মনে করেন— কামরান, সাজিদদের মতো পারফরমারই প্রয়োজন পাকিস্তানের ক্রিকেটে।

তিনি বলেন, এটি কোনো পিআর এজেন্সি নয়। বাবর-শাহিনদের দিকেই ইঙ্গিত করে হাফিজ বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে কামরান গুলাম, সালমান আগা, সাজিদ খান ও নোমান আলির মতো জয় এনে দেওয়া প্রভাব বিস্তার করা পারফরম্যান্স দরকার। নিশ্চিত করেই পিআর এজেন্সি নয়।

বাবর অনেক দিন ধরেই সেরা ফর্মে নেই। এ কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে সাবেক এ অধিনায়ককে। তিনি কয়েক দিন আগেই দ্বিতীয়বারের মতো পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়েছেন। এবার তার জায়গায় সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকিয়ে বড় বার্তা দিলেন কামরান।

এ ছাড়া নোমান ও সাজিদ মিলেই ইংল্যান্ডের দুই ইনিংসে ২০ উইকেটের সব কটিই নিয়েছেন। সালমান আগাও ব্যাট হাতে ভালো ফর্মেই আছেন। অবশ্য পাকিস্তানের ক্রিকেটে এই নতুন ক্রিকেটারদের নিয়ে হাঁকডাক একটু কমই হয়।

অনেকেই মনে করেন, এর পেছনে রয়েছে পিআর বা জনসংযোগ এজেন্সির দৌরাত্ম্য। যারা কেবল তারকা ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েই কথা বলেন। অনেকের আশা— নতুনদের পারফরম্যান্সে পাকিস্তানের ক্রিকেটে পিআর এজেন্সির দৌরাত্ম্য দূর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালন শেষে আবেগাপ্লুত অভিনেত্রী কেয়া পায়েল

এটি কোনো পিআর এজেন্সি নয়, পারফরম্যান্স দরকার: হাফিজ

আপডেট সময় ০৬:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪