ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিদ্ধিরগঞ্জে একটি ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাসরত ঘর থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামের বৃদ্ধ দুই স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশস্থ প্রবাসী আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

আবদুল মতিন নামের এক প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, মৃতরা উভয় দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে, ওরা দু’জন গাড়িচালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করেন।

মৃতরা দীর্ঘদিন যাবত সিদ্ধিগঞ্জে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বালুরচর এলাকায়।

ওসি আল মামুন বলেছেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে একটি ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪