ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকার এক মাসের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করবে :পররাষ্ট্র উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা প্রয়োজন সেটি অবশ্যই সরকার করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেটির প্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে প্রবেশের কিছুক্ষণ আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করবো।

এই মুহূর্তে শেখ হাসিনার স্ট্যাটাসটা কি? জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, মাত্র খবরটা এসেছে, সামনে হয়ত আপডেট পাবো। ডিটেইল আসলে হয়ত জানাতে পারব।

শেখ হাসিনাকে কি প্রক্রিয়ায় আনা হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেফতার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ সে দেশে নেই। তখন বিষয়টি আমাদের কাছে আসবে, এটুকুই আজকে বলতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার এক মাসের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করবে :পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪