ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিষাক্ত মদপানে মারা গেল নববিবাহিত যুবক

আকাশ জাতীয় ডেস্ক :

নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত মদপানে জয়ন্ত কুমার মন্ডল (২৪) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জয়ন্ত কুমার উপজেলার বাগডোব গ্রামের প্রভাত কুমার মন্ডলের ছেলে। তিনি মুদি ও গো-খাদ্যের ডিস্টিবিউটর ছিলেন। মাত্র তিন মাস আগে তিনি বিয়ে করেছেন।

নিহতের স্বজনরা জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে জয়ন্ত নাটোরে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে রোববার সকালে মদপান করেন। কিছুক্ষণ পরে তিনি অসুস্থ্যতা বোধ করেন এবং একাধিকবার বমি করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হলে জয়ন্ত নিজ বাড়িতে চলে আসেন। কিন্তু পরে আবারও অসুস্থ্য হলে তাকে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. আল মাসুদ মো. মিজানুর রহমান বিষাক্ত মদপানে জয়ন্ত’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিষাক্ত মদপানে মারা গেল নববিবাহিত যুবক

আপডেট সময় ০৪:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪