ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর ‘নিদ্রাহীন’ সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিকি। মুম্বাইয়ে বলিউড তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। বিশেষ করে বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক ছিল। প্রতি বছরই বাবা সিদ্দিকির আলোচিত ইফতার পার্টিতে যোগ দিতেন এই অভিনেতা।

শনিবার (১২ অক্টোবর) মুম্বাইয়ে আততায়ীর গুলিতে নিহত হন বাবা সিদ্দিকি। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে লীলাবতী হাসপাতালে ছুটে যান সালমান। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, হাসপাতাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে (সালমানের বাসভবন) ফেরার পর রাতে ঘুমাতে পারেননি সালমান।

বাবা সিদ্দিকির মৃত্যুর পর সালমান একেবারেই মুষড়ে পড়েছেন বলেও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে শোকের মধ্যেও বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন সালমান।

কঠিন এই সময়ে সালমান খানের শুভাকাঙ্ক্ষীরা যেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ভিড় না জমান, সেজন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পরপরই সালমানের বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃত দুই সন্দেহভাজন দাবি করেছে, তারা মুম্বাইয়ের আলোচিত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। তবে পুলিশ এখনও এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এর আগে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় এসেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর ‘নিদ্রাহীন’ সালমান খান

আপডেট সময় ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪