ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরের শিবচরে বৌভাত অনুষ্ঠানে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

আকাশ জাতীয় ডেস্ক :

মাদারীপুরের শিবচরে বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে খাবার দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান চলছিল। দুপুরে একটি মুরগির রোস্ট দেওয়াকে কেন্দ্র করে মেহমান সুরুজ মিয়ার সাথে খলিল বেপারীর বাড়ির লোকদের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গুরুতর আহত অবস্থায় হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, বিয়ে বাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাদারীপুরের শিবচরে বৌভাত অনুষ্ঠানে খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ০৬:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪