ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমাদের ক্রিকেটের দুর্দিন কি তবে শেষ হবে না?’

আকাশ স্পোর্টস ডেস্ক :

দীর্ঘদিন ধরে জাতীয় দলে অনিয়মিত ইমরুল কায়েস। জাতীয় দলের জন্য এখন তিনি নির্বাচকদের বিবেচনাতেও আছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বিপিএলে বরাবরই নিয়মিত মুখ এই ওপেনার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে কয়েকটি বিপিএল

শিরোপাও জিতেছেন। বিপিএলের নতুন আসর শুরুর আগে এই আসরে পারফর্ম করার গুরুত্ব কতটা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল।

শুক্রবার (১১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে ইমরুল নিজের বিপিএল পারফরম্যান্সের ফিরিস্তি তুলে ধরে লিখেছেন, ‘বিপিএলের ২০১৮-১৯ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আমি ভালো করতে পারিনি। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পর আমাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। পরবর্তীতে বিসিবির একজন কর্মকর্তার সঙ্গে যখন কথা হলো তখন বাদ দেয়ার কারণ হিসেবে তিনি জানালেন, বিপিএলে আমার পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল না। যেহেতু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি তাই আমি কোন সংকোচ ছাড়াই এমন সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম।’

কিন্তু ইমরুলের প্রশ্ন, বিপিএলে পারফর্ম না করলে যদি বাদ দেওয়া হয়, তাহলে বিপিএলে পারফর্ম করলে পুরস্কৃত কেন করা হয় না। তার ভাষায়, ‘তবে জাতীয় দলে ফিরতে আমি কঠোর পরিশ্রম করতে থাকি। ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ ম্যাচে ৪৪২ রানও করেছিলাম। কিন্তু এমন পারফরম্যান্সের পরও আমাকে জাতীয় দলে ডাকা হয়নি। এমনকি জাতীয় দলের কোন ক্যাম্পেও রাখা হয়নি। তবে কি বিপিএলে পারফর্ম না করলেই বাদ? কিন্তু পারফর্ম করলে, সেটাও তো বিবেচনায় নেয়া হচ্ছে না।’

সবশেষ ইমরুল কায়েস দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি নিয়েই প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের ক্রিকেটের দুর্দিন কি তবে শেষ হবে না?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আমাদের ক্রিকেটের দুর্দিন কি তবে শেষ হবে না?’

আপডেট সময় ১১:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪