ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অপকর্মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইজিপির

আকাশ জাতীয় ডেস্ক :

তথাকথিত গডফাদাররা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানানোর অপতৎপরতা চালিয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, আমরা তাদের সতর্ক করে দিতে চাই— যারা সন্ত্রাসকে লালন করবে, চাঁদাবাজি করবে, তারা যেন সে পথে পা না বাড়ায়।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নারায়ণগঞ্জে লোমহর্ষক ত্বকী হত্যাকাণ্ডের তদন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আমরা সেটা আবারও শুরু করেছি। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও আমরা পুনরায় শুরু করেছি।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ময়নুল ইসলাম বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ আজকের এই পূজামণ্ডপ। সমগ্র বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপত্তার সাথে পূজা উদযাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ নিশ্চিত করছে সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজাকে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আজ একটি ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

আইজিপি বলেন, পুলিশসহ সব বাহিনী তৎপর রয়েছে। যারা অপতৎপরতা চালাতে চায়, তারা সবসময় আমাদের পালস পরীক্ষা করে দেখে কোথাও গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। আমাদের হটলাইন নম্বর এবং থানা ও জেলা পর্যায়ে ক্যাম্প রয়েছে। কোথাও কোনও অপকর্ম করার চেষ্টা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অনেকে ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

অপকর্মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইজিপির

আপডেট সময় ১১:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪