ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হিজবুল্লাহ ভেঙে পড়েনি এবং তারা সামরিক ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা রাখে :রাশিয়া

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গত মঙ্গলবার গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, যে কোনো সময়ের চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে হিজবুল্লাহ। একইদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, হিজবুল্লাহ এখন একটি নেতৃত্বহীন সংগঠন। তাদের এখন কেউ সিদ্ধান্ত নেওয়ার নেই।

তবে এ নিয়ে একমত নয় রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, ইসরাইলের সাম্প্রতিক হামলার পরও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চেইন অব কমান্ড অক্ষত রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, ‘হিজবুল্লাহ তাদের সংগঠনকে এখনো সুসংগঠিত রেখেছে এবং তাদের সামরিক কাঠামোতে কোনো ধস নামেনি’।

মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল্যায়ন অনুসারে, হিজবুল্লাহ এবং তাদের সামরিক শাখা তাদের চেইন অব কমান্ড হারায়নি। তারা তাদের সংগঠিত ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হিজবুল্লাহ ভেঙে পড়েনি এবং তারা সামরিক ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা রাখে :রাশিয়া

আপডেট সময় ০৩:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪