ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ব্রিটিশ আমেরিকান টোব্যকোর দুর্নীতি অনুসন্ধান ও বিচার দাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বৃটিশ আমেরিকান টোব্যকোর (বিএটি) অনিয়ম দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান ও বিচার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একইসাথে দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিণ অঞ্চলের নেতাকর্মীরা বুধবার দুপুরে এ কর্মসূচি পালন করেন। প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল বিড়ি শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ফজলুর রহমান, শ্রমিক নেতা আলমগীর হোসেন, নূর এ আযম, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মায়া খাতুন, খোদেজা খাতুন, মোহাম্মদ হাসান, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিগত কয়েকটি বছর বৈষম্যমূলক শুল্কনীতির কারণে দেশের বিড়ি শিল্প প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের লক্ষ লক্ষ গ্রামীণ বিড়ি শ্রমিকদের স্বার্থে আগামি অর্থবছরগুলোতে বিড়ি শিল্পের ওপর কর আরোপ না করে কুটির শিল্প হিসেবে বিবেচনার আবেদন করছি। একই সঙ্গে বৈষম্যমূলক শুল্কনীতি প্রণয়ন ও বাস্তবায়নে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বৃটিশ-আমেরিকান টোব্যকো (বিএটি) সরকারের প্রভাবশালী মহলে ব্যাপক চাপ সৃষ্টি করে আসছে। যাতে বিড়ি শিল্পের বাজার সিগারেটের দখলে যায়। এই কোম্পানি বাজার দখলে দেশে বিদেশে নানা দুর্নীতি, অনিয়ম ও আর্থিক লেনদেনের আশ্রয় নেয়। যা বৃটিশ গণমাধ্যমসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

বৃটিশ আমেরিকান টোব্যকো কোম্পানীর অনিয়ম দুর্নীতির মাধ্যমে মুনাফা লুটে বিদেশে পাচার করছে। এতে দেশের কুটির বিড়ি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বের বিএটি কোম্পানির দুর্নীতির বিষয়ে আরও অনুসন্ধান ও বিচারের দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, পুরোদমে চলছে ধান কাটা

ব্রিটিশ আমেরিকান টোব্যকোর দুর্নীতি অনুসন্ধান ও বিচার দাবি

আপডেট সময় ১১:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭