ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রি ওয়াইফাই জোনের আওতায় যশোর বিমানবন্দর

অাকাশ জাতীয় ডেস্ক:

ফ্রি ওয়াইফাই জোনের আওতায় এসেছে যশোর বিমানবন্দর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার সন্ধ্যায় এ কার্যক্রম উদ্বোধন করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক এই ফ্রি ওয়াইফাই জোন বাস্তবায়ন করেছে। এ অর্থায়নে প্রেসক্লাব যশোরেও ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নের বাস্তবায়ন করেন। যে প্রতিশ্রুতি দেন তার বাস্তবায়ন করে দেখান।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যশোরকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা ঘোষণার পরের বছর বঙ্গবন্ধু কন্যা এই জেলায় সফটওয়ার টেকনোলজি পার্ক করার ঘোষণা দেন। সে স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব তাড়াতাড়ি তিনি এই পার্কের উদ্বোধন করবেন।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক প্রেসক্লাব যশোরে ফ্রি ওয়াইফাই জোন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই কাজ বাস্তবায়নে তিনি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের পিডিকে নির্দেশ দেন। পরবর্তী সফরে এসে তিনি প্রেসক্লাব যশোরের ওয়াইফাই জোন উদ্বোধন করার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠানসহ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার সকাল নয়টায় প্রতিমন্ত্রী যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা উদ্বোধন করবেন। বৃহস্পতিবার অনুষ্ঠেয় চাকরি মেলায় আইসিটি সংক্রান্ত ৩১টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্রি ওয়াইফাই জোনের আওতায় যশোর বিমানবন্দর

আপডেট সময় ১১:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭