ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘পুতিনের সঙ্গে আলোচনার সব সম্ভাবনা শেষ’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সব সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দেশটির চার অঞ্চলের জনগণ রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পক্ষে ব্যাপকভাবে ভোট দেওয়ার পর জাতিসংঘে ভাষণে এমন কথা জানান তিনি।

 ভিডিও কলের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেন জেলেনস্কি। খবর: ফিন্যান্সিয়াল টাইমস, ডয়েচে ভেলে

এ সময় তিনি বলেন, ভুয়া গণভোটের মাধ্যমে ইউক্রেনের ভূমি জবরদখলের লক্ষ্যে ক্রিমিয়া নাটকের যে পুনরাবৃত্তি করা হয়েছে এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হতেই পারে না।

রুশ-অধিকৃত চার অঞ্চলে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত গণভোটকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছে কিয়েভ ও পশ্চিমা মিত্ররা।

জেলেনস্কি আরও বলেন, গোটা বিশ্বের চোখের সামনে রাশিয়া নিজের অধিকৃত অঞ্চলগুলোতে গণভোট নামক একটি নির্লজ্জ প্রহসন মঞ্চস্থ করেছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক টেলিভিশন ভাষণে বলেছেন, ওই চার অঞ্চলের জাতিগত রুশ ও রুশ ভাষাভাষি জনগণের ওপর ইউক্রেন সরকারের দমনপীড়নের অবসান ঘটানোর জন্য এ গণভোটের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে একীভূত হতে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের চার অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। ওই চার অঞ্চল হলো- ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপর দেশটির বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়ে নেয় রুশ সেনারা। এ চার অঞ্চল দখলকৃত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। এ চার অঞ্চলের আয়তন ইউক্রেনের গোটা ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।

ওই চার অঞ্চলের গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে বলে দাবি করেছে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে ইউক্রেন ও দেশটির মিত্র পশ্চিমা দেশগুলো এ গণভোটকে প্রহসন আখ্যা দিয়েছে।

লুহানস্ক কর্তৃপক্ষের দাবি, ৯৮ দশমিক ৪ শতাংশ ভোটার রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। জাপোরিছঝঝিয়ায় রাশিয়ার নিয়োগ করা প্রশাসন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ৯৩ দশমিক ১ শতাংশ ভোটার।

খেরসনে ভোটগ্রহণ কমিটির প্রধান বলেছেন, রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে প্রায় ৮৭ শতাংশ।

সঘোষিত ডোনেটস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, ওই অঞ্চলের ৯৯ দশমিক ২ শতাংশ ভোটারই রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুতিনের সঙ্গে আলোচনার সব সম্ভাবনা শেষ’

আপডেট সময় ১২:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২