ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোমান-অনন্যা এখন মুন্না-হাসনা, দামালের প্রথম গান প্রকাশ্যে

আকাশ বিনোদন ডেস্ক : 

‘পরান’ সিনেমার বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজের রসায়ন ফের বড় পর্দায়। ‘দামাল’ ছবিতে জুটি হয়েছেন তারা। ‘পরান’ ছবির পরিচালক রায়হান রাফি ‘দামাল’ ছবিটি নির্মাণ করেছেন। এরইমধ্যে ছবিটির ‘ঘুরঘুর পোকা’ নামের একটি গান মুক্তি পেয়েছে। ‘দামাল’ ছবিতে ফুটবল খেলোয়াড় মুন্নার চরিত্রে দেখা গেছে রাজকে। তার স্ত্রী হাসনার ভূমিকায় অভিনয় করেছেন মিম।

‘ঘুরঘুর পোকা’ গানের লিঙ্ক শেয়ার করে রায়হান রাফি ফেসবুকে লিখেছেন, ‘রোমান-অনন্যা এখন মুন্না-হাসনা। আমাদের এর প্রথম গান ‘ঘুরঘুর পোকা’। দামাল আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে’।

‘ঘুরঘুর পোকা’ গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ বেগম।

‘দামাল’ ছবিটিতে আরও চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, কায়েস চৌধুরী, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাসির উদ্দিন খান, সামিয়া অথৈ, পূজা এবং সারওয়াত আজাদ বৃষ্টি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য। গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। নিজের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তিনিই এটি প্রযোজনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোমান-অনন্যা এখন মুন্না-হাসনা, দামালের প্রথম গান প্রকাশ্যে

আপডেট সময় ১০:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২