ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল নগরের কাশিপুর দিয়াপাড়া এলাকায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর ওপর স্বামীর পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার গৃহবধূ লিমা আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বরিশাল নগরের বিমানবন্দর থানায় সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযুক্ত স্বামীসহ দুইজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহতের মা মমতাজ বেগম।

আহত লিমার মামা সৈয়দ রেজাউল করিম লিটু জানান, যৌতুকের টাকার জন্য গত ১৭ বছরের দাম্পত্য জীবনে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন তার মাদকাসক্ত স্বামী মো. লিটন। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে আবারও মারধর করেন মো. লিটন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে লিমার মুখমণ্ডল কুপিয়ে জখম করেন লিটন। খবর পেয়ে এদিন রাত ২টার দিকে আহত লিমাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। এ ঘটনায় লিমার মা মমতাজ বেগম বাদী হয়ে সোমবার রাতে নগরের বিমানবন্দর থানায় লিটনসহ দুইজনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, লিমার মা একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ভুল হওয়ায় সংশোধন করে দেওয়ার জন্য আবার অভিযোগ ফেরত নিয়েছেন। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৬:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২