ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনে হাসপাতালে ভর্তি রোগীদেরও ভোট নেওয়া হচ্ছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

রাশিয়া ও মস্কো সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চার অঞ্চলে গত শুক্রবার থেকে শুরু হওয়া গণভোট শেষ হচ্ছে আজ।

রাশিয়ায় যোগ দেওয়ার বিষয়ে এ গণভোট নেওয়া হয়েছে। গণভোটের শেষ দিনে মঙ্গলবার হাসপাতালে রোগীদের কাছে ছুটছেন নির্বাচনকর্মীরা।খবর মস্কো টাইমসের।

কিয়েভ এ গণভোটকে অবৈধ বলে নিন্দা করেছে। এর মাধ্যমে মস্কো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড সংযুক্ত করার চেষ্টা করছে।

২০১৪ সালে স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র লুহানস্ক ও দোনেৎস্কসহ দক্ষিণ খেরসন ও জাপোরিজিয়া প্রদেশে মঙ্গলবার পর্যন্ত এ ভোট চলবে।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্বল্পসময়সীমা ও প্রযুক্তিগত সরঞ্জামের অভাবের কারণে, ইলেকট্রনিক ভোটিং না করে ঐতিহ্যগতভাবে কাগজের ব্যালট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ প্রথম চার দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করেছে।

শুধু শেষ দিন মঙ্গলবার ভোটকেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, এ গণভোট উল্লিখিত প্রদেশগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার এক চূড়ান্ত প্রক্রিয়া।

ইউক্রেন ও দেশটির মিত্ররা পরিষ্কার করেছেন, তারা গণভোটের ফল মেনে নেবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেনে হাসপাতালে ভর্তি রোগীদেরও ভোট নেওয়া হচ্ছে

আপডেট সময় ১২:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২