ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে ইরানের রোডম্যাপ ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দমনপীড়ন ও নির্যাতনের শিকার রোহিঙ্গাদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার একটি পরিপূর্ণ রোডম্যাপ তৈরিতে করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রাহিমির উপস্থিতিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোডম্যাপ তৈরির জন্য জরুরি এক বৈঠকে মিলিত হন।

বাংলাদেশের সীমান্ত দিয়ে রোহিঙ্গা মুসলমানদের কাছে ইরানের তৃতীয় পর্যায়ের মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে নেয়া জরুরি এবং স্বল্প মেয়াদী পদক্ষেপের অধীনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত ১৫ সেপ্টেম্বর রোহিঙ্গা মুসলমানদের জন্য ইরানের প্রথম ত্রাণবাহী কার্গো বিমান বাংলাদেশে পৌঁছেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রাণ বিতরণের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল তাবু, কম্বল, চা, চিনি, তেল, কাপড়চোপড়, ওষুধসহ ৯ ধরনের পণ্য সামগ্রী। এরপর ৩০ সেপ্টেম্বর ৩০ টন ত্রাণের দ্বিতীয় কার্গো বিমান বাংলাদেশে পৌঁছায়। এ দফায় পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৩০০ তাবু, ৫ হাজার ৫০০ কম্বল, ১০ হাজার টিনজাত খাবার এবং এক টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে ইরানের রোডম্যাপ ঘোষণা

আপডেট সময় ১০:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭