ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কথা উঠল, আমি নাকি সিনেমা বুঝি না: অপু বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক : 

এবার প্রযোজক হয়ে চলচ্চিত্রে আসছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। এজন্য ছেলের নাম জড়িয়ে ‘অপু-জয় চলচ্চিত্র’ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। সে প্রতিষ্ঠান থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ নামের সিনেমা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু।

মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বাবা-মাকে স্মরণ করেন তিনি।

এরপর মহরত অনুষ্ঠানে নাম নির্দিষ্ট না করেই ক্ষোভ ঝাড়েন অপু বিশ্বাস।

এ নায়িকা বলেন, ‘বছর দুইয়েক আগে আমাকে নিয়ে একটা কথা উঠল, তারা বলল আমি নাকি সিনেমা বুঝি না! প্রযোজনা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় সেটা জানি না। অথচ তখন আমার সিনেমার সংখ্যা একশ ছাড়িয়েছে। যাই হোক, সেসব কথা আর মায়ের সাহসে আমি আজ এখানে।’

প্রয়াত মায়ের সাহসেই আজ সব সমালোচনা-বাধাকে অতিক্রম করে এতোদূর এসেছেন, অভিনেত্রীর পর প্রযোজক হয়েছেন – এমনটাই জানালেন অপু।

এই নায়িকা বলেন, ‘আমি মনে করি, মানুষের যে কোনো সাফল্যের পেছনে তার মায়ের অবদান থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন, প্রযোজক হিসেবে যেন আমার শুরুটা অনুদানের সিনেমা দিয়ে হয়। সেটাই হলো। সঙ্গে নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ নামটিও মা দিয়েছেন। অথচ মা আর পৃথিবীতে নেই। তবে আমার বিশ্বাস, মা না থেকেও আমার সঙ্গেই আছেন।’

‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক সাইমন সাদিক, গুণি নির্মাতা সোহানুর রহমান সোহান, সুব্রত, অভিনেত্রী নিপুণ আক্তার, দিলরুবা দোয়েল, ইমন সাহা, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, বিপ্লব সাহা, দীঘি প্রমুখ।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর প্রধান চরিত্রেও অভিনয় করবেন অপু বিশ্বাস নিজেই। তার বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। প্রথমবারের মতো অপুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সাইমন।

সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সংগীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা। শিগগিরই এর শুটিং শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা উঠল, আমি নাকি সিনেমা বুঝি না: অপু বিশ্বাস

আপডেট সময় ১০:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২