ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

‘ইভিএমে যারা আস্থা নেই বলছেন, তাদের অন্তরে হয়তো আস্থা আছে’

আকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনার মো. আলমগীর দাবি করেছেন, যেসব দল ইভিএমের বিরোধিতা করে, তারাও অন্তরে ইভিএম ভালো বলে বিশ্বাস করে। একইসঙ্গে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলেও মনে করেন তিনি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন।

ইভিএম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২ কোটি ভোটারের পরিপূর্ণ আস্থা আছে। যারা আস্থা নেই বলছেন, তাদের অন্তরে হয়তো আস্থা আছে। এটি হয়তো রাজনৈতিক কৌশল।

মো. আলমগীর বলেন, যারা ইভিএমের বিরোধিতা করছেন, তারা অনানুষ্ঠানিকভাবে যখন নির্বাচন কমিশনের কাছে আসেন, তখন ইভিএমে নির্বাচন দেওয়ার কথা বলেন।

ইভিএমে কারচুপি, আগের রাতে ভোট দেওয়া, ব্যালট ছিনতাই, জালভোট দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পারলে তারা ৩০০ আসনেই ইভিএমে ভোট গ্রহণ করতেন। যেখানে ইভিএমে ভোট হবে, সেখানে খুব বেশি ফোর্স (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য) মোতায়েন করতে হবে না। তাই যেখানে ব্যালটে ভোট গ্রহণ করা হবে, সেখানে বেশি ফোর্স মোতায়েন করতে হবে।

যারা ইভিএম নিয়ে আর্টিকেল লেখেন, তারা ইভিএম দেখেননি, নির্বাচন কমিশনের কাছে ইভিএম নিয়ে কিছু শুনতেও চাননি, ইভিএমে ভোটও দেননি বলে দাবি করে মো. আলমগীর।

তার মতে, ‘ভোটাররা ইভিএম বিশ্বাস করেন।’ তিনি প্রশ্ন রাখেন, যত জায়গায় নির্বাচন হয়েছে কোথাও কি ভোটারদের দেখেছেন, এটি নিয়ে আপত্তি করতে বা মিছিল বের করতে বা কোনো আর্টিকেল (নিবন্ধ) লিখতে?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

‘ইভিএমে যারা আস্থা নেই বলছেন, তাদের অন্তরে হয়তো আস্থা আছে’

আপডেট সময় ১০:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২