ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেহরান-বেইজিং-মস্কো সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে : ইরানের প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বেইজিং ও মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

গতকাল শনিবার চীনা নিউজ চ্যানেল সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক সফররত ইরানের প্রেসিডেন্ট।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চিতভাবে আমেরিকার বেশিরভাগ নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে। ইরান, চীন ও রাশিয়াসহ যেসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞার শিকার সেসব দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হলে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে।

আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের অভূতপূর্ব উন্নতির কথা উল্লেখ করে ইব্রাহিম রায়িসি বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার দাম্ভিক শক্তি প্রয়োগের অবসান ঘটানোর জন্য নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা একান্ত জরুরি।

তিনি বলেন, উপনিবেশবাদী আমল থেকে শুরু করে বর্তমান এক মেরুকেন্দ্রীক বিশ্ব ব্যবস্থার প্রতি বিশ্বের বেশিরভাগ মানুষই বীতশ্রদ্ধ। কাজেই নয়া বিশ্বব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, নতুন বিশ্বব্যবস্থা হবে বহুমেরুকেন্দ্রীক যেখানে সব দেশের কথা বলার সমান অধিকার থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেহরান-বেইজিং-মস্কো সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে : ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২