ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিমের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার পূর্বঘোষিত সামরিক মহড়ার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো কিম জং-উনের উত্তর কোরিয়া। পূর্বসাগরে এই অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আজ রবিবার সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এ মিসাইল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেন। কিন্তু তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

গত জুনের পর এবারই প্রথম এই ধরনের কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

বিবিসির খবরে বলা হয়েছে, যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ায় আসার পর এবং সিউলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পূর্ব নির্ধারিত সফরের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটল।

অবশ্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র-চালিত গণমাধ্যম আগেই জানিয়েছিল, তার প্রতিবেশী দেশটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ।

জাপানের উপকূলরক্ষীরা উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে, একইসঙ্গে সাগরে চলাচলরত জাহাজগুলোকে ‘সতর্ক থাকতে’ বলেছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে হচ্ছে।

এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নিতে পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ কোরিয়ার দক্ষিণের বন্দর শহর বুসানে নোঙর করে। এই মহড়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ অনুষ্ঠিত হবে বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিমের

আপডেট সময় ০৬:৫০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২