ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা

নিজ বাসায় ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুর শহরের নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি রফিকুল্লাহ কোম্পানি (৭০)। শনিবার সন্ধ্যায় নতুনবাজারের সফিউল্লাহ বোডিংয়ের তৃতীয় তলার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাগনে ফাহিম শাহরিন কৌশিক জানান, আমরা জানতে পেরেছি- সন্ধ্যার পর একটি ছেলে বাসায় ঢুকে তার মামা রফিকুল্লাহকে ছুরিকাঘাত করে। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত হচ্ছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, আমরা প্রাথমিকভাবে মনে করছি এটি একটি হত্যাকাণ্ড। তার শরীরের আঘাতের চিহ্ন আছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় বাসার কেয়ারটেকার মিরাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ

নিজ বাসায় ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

আপডেট সময় ০৯:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২