ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

মাকে হত্যার দায়ে হলিউড অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড

আকাশ বিনোদন ডেস্ক : 

২০২০ সালে গুলি করে নিজের মাকে হত্যা করেন ২৪ বছর বয়সী হলিউড অভিনেতা রায়ান গ্র্যানথাম। খুনের কথা ‘রিভারডেল’ খ্যাত অভিনেতা রায়ান অকপটে শিকারও করেন আদালতে।

মাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। ২৪ বছর বয়সি এই কানাডীয় অভিনেতা ২০২০ সালে নিজের বাড়িতেই ৬৪ বছর বয়সি মা বারবারা ওয়েটেকে হত্যা করেছেন।

১৪ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রায়ান, মিলবে না কোনো প্যারোল। ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিমকোর্টের বিচারপতি ক্যাথনিল কের গত ২১ সেপ্টেম্বর এ সাজার রায় ঘোষণা করেন।

ভ্যাঙ্কুভারের ল এনফোর্টমেন্ট ডিপার্টমেন্টের তরফে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ২০২০ সাল থেকে পুলিশ হেফাজতে রয়েছেন অভিনেতা। শুরুতে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ ছিল ‘এ উম্পি কিড’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে, যদিও বিচারপতি তাকে দ্বিতীয় ডিগ্রির মার্ডারে দোষী সাব্যস্ত করেছেন। গ্রেফতারের পর থেকেই রায়ানের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছে।

‘ডেডলাইন’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মাকে গুলি করে হত্যার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও হত্যার পরিকল্পনা ছিল তার, এমনকি গণহত্যার ছক কষেছিল সে। গত মার্চ মাসে ভ্যাঙ্কুভার আদালতে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থণা করে ২৪ বছরের এই অভিনেতা।

‘রিভারডেল’ ছবিতে জেফরি অগাস্টিনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রায়ান, পরবর্তীতে ‘ডায়রি অফ এ উম্পি কিড’-এ রোডনি জেমসের ভূমিকায় দর্শক দেখেছেন তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

মাকে হত্যার দায়ে হলিউড অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১০:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২