ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আমির কন্যা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড সুপারস্টার আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্তের কন্যা ইরা খান। নিজের প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই লুকোচুরি করেননি ইরা।

সেই প্রেমের সম্পর্ককেই এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন ইরা ও তার প্রেমিক নূপুর শিখর।
বাগদান সম্পন্ন করলেন এই জুটি। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সবাইকে এই সুখবর জানিয়েছেন ইরা ও নূপুর।

সম্প্রতি ইতালিতে ‘আয়রন ম্যান ইতালি’ নামক নূপুরের একটি সাইক্লিং ইভেন্টে গিয়েছিলেন ইরা। সেখানেই সকলের সামনে হাঁটু মুড়ে বসে ইরাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এক মুহূর্তও সময় ব্যয় না করে ‘হ্যাঁ’ বলেছেন আমির কন্যা। এর পরেই তার আঙুলে আংটি পরিয়ে দেন নূপুর।

জীবনের সেই বিশেষ মুহূর্তকে ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নেন ইরা। যার পর থেকেই বলিউড তারকাদের শুভেচ্ছায় ভাসছেন তারা।

তাদের শেয়ার করা ভিডিও দেখে ফাতিমা সানা শেখ লেখেন, ‘আমার দেখা সব চেয়ে মিষ্টি জিনিস। ’ দু’জনকে নিয়ে রিয়া চক্রবর্তী লেখেন, ‘তোমাদের জন্য শুভেচ্ছা রইল। ’

নূপুরের সঙ্গে গত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন এই স্টারকিড। নূপুর একজন ফিটনেস কোচ। প্রায়ই প্রকাশ্যে আসে তাদের প্রেমের ছবি। জীবন সঙ্গী হিসেবে তাকেই নাকি বেছে নিচ্ছেন ইরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আমির কন্যা

আপডেট সময় ১০:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২