ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের পর এক মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবার পাওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর এপির। তোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে- ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে আসছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।

ঘটনাস্থলে দেশটির নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং অঞ্চলটি ঘিরে রেখেছে। প্রতক্ষ্যদর্শীরা তোলো নিউজকে বলেন, ম্যাগনেটিক বোমা দিয়ে এ বিস্ফোরণ হয়েছে। ইমার্জেন্সি এনজিও টুইটে বলেছে, আজকের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে চারজন নিহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ৪

আপডেট সময় ০৯:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২