ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছেলের ছবি পোস্ট করে যা বললেন সোনম

আকাশ বিনোদন ডেস্ক :

সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছেলের কী নাম রেখেছেন, কেনই বা সেই নাম, ইনস্টাগ্রামে ব্যাখ্যা করলেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোনম। বাবার কোলেই শুয়ে আছে তাদের ছোট্ট ছেলে।

সোনম জানিয়েছেন, ছেলের নাম বায়ু কাপুর আহুজা। কেন ছেলের জন্য এই নাম বেছে নিয়েছেন, দীর্ঘ পোস্টে তা ব্যাখ্যা করেছেন সোনম।

তিনি লিখেছেন, ‘সেই শক্তি, যা আমাদের জীবনে নতুন অর্থ বয়ে এনেছে, হনুমান ও ভীমের চেতনা, যা অসীম শক্তি আর সাহসে পরিপূর্ণ, যা কিছু পবিত্র, জীবনদায়ী এবং চিরন্তন, তাদের সবার কাছে আমরা আমাদের ছেলে বায়ুর জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। হিন্দু শাস্ত্র অনুযায়ী, বায়ু হলো পঞ্চভূতের অন্যতম। তিনি শ্বাস-প্রশ্বাসের ধারক, হনুমান, ভীম এবং মাধবের আধ্যাত্মিক পিতা, তিনিই সর্বশক্তিমান পবন দেব। বায়ু হলেন জীবনের পথপ্রদর্শক, মহাবিশ্বের চালিকাশক্তি। বায়ু বীর, সাহসী ও সুন্দর।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলের ছবি পোস্ট করে যা বললেন সোনম

আপডেট সময় ১০:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২