ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বৈশ্বিক অসন্তোষের শীত’ আসছে : উদ্বোধনী বক্তব্যে গুতেরেস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নানা সমস্যার মধ্যে জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের উদ্বোধন করলেন সংস্থাটির প্রধান আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার অধিবেশন শুরুর ঘোষণা দেন আন্তোনিও গুতেরেস।

এ সময় জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস তার উদ্বোধনী বক্তব্যে ক্রমবর্ধমান মূল্য, এ গ্রহের উষ্ণতা ও মারাত্মক দ্বন্দ্ব থেকে ‘বৈশ্বিক অসন্তোষের শীত’ আসছে বলে সতর্ক করে দেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম বড় সংঘাতের ছায়াতলে বিশ্ব নেতাদের ৭৭তম সাধারণ পরিষদের সভা আহ্বান করা হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিশ্বব্যাপী খাদ্য সংকটের সূচনা করেছে। স্নায়ুযুদ্ধের পর এমন পরিস্থিতি আর কখনও দেখা যায়নি। এবারের যুদ্ধ প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করেছে।

৭৭তম সাধারণ পরিষদের যা প্রাধান্য পাবে-
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দফতরে মঙ্গলবার থেকে শুরু হওয়া অধিবেশনে ইউক্রেনের যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে জানিয়েছে আল জাজিরা।

এ বছরের ইউএনজিএ’র থিম হলো-‘একটি যুগান্তকারী মুহূর্ত: জটিল চ্যালেঞ্জ সমূহের রূপান্তরমূলক সমাধান’। জাতিসংঘ মনে করে, এটি জটিল ও আন্তঃসংযুক্ত পরিস্থিতিতে পড়ে থাকা বিশ্বকে সংকট থেকে টেনে তোলার স্বীকৃতি থেকে উদ্ভূত।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এবারের সমাবেশটি ‘বড় বিপদের সময়’ হচ্ছে; যেখানে বিশ্ব যুদ্ধে, জলবায়ু বিশৃঙ্খলায়, ঘৃণা দ্বারা ক্ষতবিক্ষত ও দারিদ্র্য, ক্ষুধা এবং অসমতায় ঘেরা।

করোনা মহামারির শুরু হওয়ার পর গত তিন বছরে প্রথমবারের মতো জাতিসংঘের বার্ষিক শীর্ষ সম্মেলন নিজ স্থানে ফিরে গেছে। ইতোমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে উপস্থিত হচ্ছেন বিশ্ব নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বৈশ্বিক অসন্তোষের শীত’ আসছে : উদ্বোধনী বক্তব্যে গুতেরেস

আপডেট সময় ১১:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২