ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্মেনিয়া ও আজারবাইজানকে শান্তি বজায় রাখতে বললেন ব্লিঙ্কেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানকে শান্তি বজায় রাখতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সোমবার নিউইয়র্কে বিবদমান দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইজ এ কথা জানান।খবর আনাদোলুর।

আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজয়ান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেয়হুন বায়রামভকে নিয়ে বৈঠকে বসেন ব্লিঙ্কেন।

এ সময় ব্লিঙ্কেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীকে শান্তিচুক্তি মেনে চলার আহ্বাস জানান। এ সময় তিনি নতুন করে সংঘাতে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দুই দেশকেই এ মাসের শেষের দিকে আবার আলোচনায় বসার আহ্বান জানান ব্লিঙ্কেন। আলোচনার টেবিলেই সব সমস্যা সমাধানের তাগিদ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকশেষে এক টুইটবার্তায় ব্লিঙ্কেন বলেন, সময় এসেছে সেনাদের পরিবর্তে কূটনীতিকদের মাধ্যমে কারাবাখের সমস্যা সমাধানের।

গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে আর্মেনিয়ার ও আজারবাইজানের মধ্যে সর্বশেষ সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

আর্মেনিয়া অভিযোগ করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় গোরিস, কাপান ও জেরমুক শহরে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী।

বাকু ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, আর্মেনিয়ার সেনাবাহিনী বড় ধরনের উসকানিমূলক হামলা চালানোর পর আজারবাইজান তার জবাব দিয়েছে মাত্র।

নতুন করে ছড়িয়ে পড়া এ সংঘাতে দুই দেশের অন্তত ২০০ সেনা নিহত এবং বেসামরিক নাগরিকসহ এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর্মেনিয়া ও আজারবাইজানকে শান্তি বজায় রাখতে বললেন ব্লিঙ্কেন

আপডেট সময় ১১:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২