ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চুরি করতে এসে ধরা, ট্রেনের জানালায় ঝুলে পার ১০ কিলোমিটার

আকাশ নিউজ ডেস্ক:  

ভারতের ট্রেনের জানলা দিয়ে মোবাইল চুরি করতে এসে ধরা পড়েন এক যুবক। এরপর শাস্তি হিসেবে তাকে ট্রেনের জানালায় ঝুলে ১০ কিলোমিটার পথ পারি দিতে হয়েছে।

রাতে বিহারে বেগুসরাই-খাগরিয়া রুটের একটি ট্রেনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা যায়, বেগুসরাই থেকে খাগারিয়া যাচ্ছিল ট্রেনটি। পথে সাহেবপুর কামাল স্টেশনে জানালায় হাত দিয়ে মোবাইল চুরির চেষ্টা করেন ওই যুবক। তখনই হাত চেপে ধরে ফেলেন যাত্রীরা। চলতে শুরু করে ট্রেন। কিন্তু যুবককের হাত তারা আর ছাড়েননি।

ভিডিওতে দেখা যায়, যুবক মিনতি করছেন, তার হাত যেন ছেড়ে না দেওয়া হয়। কারণ ছেড়ে দিলেই পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটবে।

যাত্রীরা অবশ্য তার হাত ছাড়েননি। সাহেবপুর কামাল স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরে খাগারিয়া পর্যন্ত এভাবেই ঝুলতে ঝুলতে যান যুবক। শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল কি না, জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

চুরি করতে এসে ধরা, ট্রেনের জানালায় ঝুলে পার ১০ কিলোমিটার

আপডেট সময় ১১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২