ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার চান্দিনায় ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টায় চান্দিনা উপজেলার মাইজখার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আহত ওই শিশুর পিতা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

ধর্ষণের শিকার শিশু বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ইউনিটে ভর্তি রয়েছে।

ওই শিশুর পিতা আলী আশরাফ বলেন, আমার শিশু মেয়েটি গত সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে বাড়েরা বাজার সংলগ্ন একটি বাড়িতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় ওই কিশোর আমার মেয়েকে বাড়েরা কিন্ডারগার্টেনের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে এসে কান্নাকাটি করার পর আমরা তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। পরবর্তীতে বাজারের পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) থানায় অভিযোগ করি।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে ওই কিশোরকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে সে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর আটক

আপডেট সময় ১১:১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২