ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

পরীক্ষায় ছেলেকে সাহায্য করায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে ছেলেকে সাহায্য করায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আলকাস উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশ দেন।

সূত্রে জানা যায়, উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বাধীন অবস্থায় ওই সচিব পরীক্ষা কেন্দ্রের ভেতরে গিয়ে ইমদাদুল্লাহ নামে একজন এসএসসি পরীক্ষার্থীকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। পরীক্ষা চলাকালে কক্ষের ভেতর গিয়ে এভাবে পরীক্ষার্থীকে সাহায্য করায় সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবগত করা হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্তে সত্যতা পেলে ওই সচিবকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ওই কেন্দ্র সচিব তার তথ্য গোপন রেখে সচিবের দায়িত্ব পালন করায় তাকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

পরীক্ষায় ছেলেকে সাহায্য করায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

আপডেট সময় ১০:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২