ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তারা তো অনেকগুলো, চাঁদ কিন্তু একটাই’

আকাশ বিনোদন ডেস্ক :   

ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ বেঁচে থাকলে সোমবার (১৯ সেপ্টেম্বর) ৫১ বছরে পা দিতেন। ক্ষণজন্মা এই নায়কের জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সহকর্মীরা।

মৃত্যুর ২৫ বছর পরও সালমান শাহকে অনুপ্রেরণা হিসেবে দেখেন বহু অভিনেতা। তাদের একজন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তার দৃষ্টিতে প্রিয় অভিনেতা হলেন আকাশের চাঁদের মতোই বিশেষ একজন!

ফেসবুকে সালমান শাহ্‌র ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ। ছবি ক্যাপশনে তিনি লেখেন, ‘তারা তো অনেকগুলোই চাঁদ কিন্তু একটাই। শুভ জন্মদিন চাঁদ। ’

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সালমান শাহ জন্মগ্রহণ করেন। তার বাবা কমরউদ্দিন চৌধুরী ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং তার মা নীলা চৌধুরী এক সময়ে রাজনীতি করতেন, একাধিকবার সংসদ নির্বাচনেও অংশ নিয়েছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নেন সালমান শাহ। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল, মাত্র তিন বছরে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমাতে। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই ছিল হিট। তালিকায় রয়েছে- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’র মতো সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘তারা তো অনেকগুলো, চাঁদ কিন্তু একটাই’

আপডেট সময় ১০:১৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২