ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফসল খেতে পারে আশঙ্কায় ছাগলের পা ভেঙে দেওয়া!

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় ছাগল জমির ফসল খেতে পারে এ আশঙ্কায় ছাগলের পা ভেঙে দেওয়ার অভিযোগ নিয়ে থানায় ভুক্তভোগী খামারি সিদ্দিকুর রহমান। এছাড়া সেই খামারির চার ছাগলকে মারধর করার অভিযোগও তুলছেন তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) ব্যাপারে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।

এর আগে, রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী খামারি সিদ্দিকুর রহমান থানায় একটি জিডি করেন।

সিদ্দিকুর রহমান জানান, আশুলিয়ার চারিগ্রামের আব্দুর রহিম (৫০) নামের এক ব্যক্তি চাষাবাদ করেন। সেই কৃষকের ধারণা সিদ্দিকুরের ছাগলগুলো তার জমির ফসল খাবে। এমন আশঙ্কায় কৃষক ছাগল পালন করতে নিষেধ করেন। সিদ্দিকুর তার নিষেধ না শুনে চারটি ছাগল পালন করেন। সে ক্ষোভে কৃষক স্থানীয় নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে চারটি ছাগলকে পিটিয়ে আহত করে এবং একটির পা ভেঙে দেয়।

তিনি বলেন, কখনো আমার ছাগলগুলো তার জমিতে যায়নি, নষ্ট করেনি ফসল। তবুও তারা এমনটি করেছেন। পা ভাঙা ছাগলটি তোতামূখী জাতের। ৬ মাস আগে ১২ হাজার টাকায় কিনেছিলাম। গতকালের ঘটনার পর বিষয়টি নিয়ে দিনভর স্থানীয়দের কাছে কোনো বিচার না পেয়ে থানায় যাই। থানায় আব্দুর রহিম ও নজরুল ইসলামের নামে জিডি করেছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, গত রাতে ছাগলের পা ভেঙে দেওয়ার একটি জিডি হয়েছে। এখনো জিডির পত্রটি আমার কাছে এসে পৌঁছায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফসল খেতে পারে আশঙ্কায় ছাগলের পা ভেঙে দেওয়া!

আপডেট সময় ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২