ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পর্দা টাঙিয়ে গ্যারেজে এসএসসি পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:

কক্ষ সংকটের কারণে অতিরিক্ত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে মোটরসাইকেল ও সাইকেল রাখার গ্যারেজে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গ্যারেজে পর্দা টাঙিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।

চলতি বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল (কারিগরি) সমাপনী পরীক্ষা জয়পুরহাটের পাঁচবিবির ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে নেওয়া হচ্ছে। এ বছর উপজেলার ৩০টি মাদ্রাসার ৬৮৪ জন দাখিল পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে। মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাখিল পরীক্ষার কেন্দ্র করা হয়।

সরেজমিন দেখা যায়, শ্রেণিকক্ষের অভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাইকেল গ্যারেজে। সাইকেল গ্যারেজটি পর্দা দিয়ে আড়াল করা হয়েছে।

কক্ষ সংকটের কারণে কয়েক বছর থেকেই সাইকেল গ্যারেজে অল্প কিছু বাচ্চাদের জন্য পরীক্ষা নেওয়া হয় বলে জানান মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানী।

সাইকেল গ্যারেজে পরীক্ষা দেওয়া কড়িয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরীক্ষার্থী আরিফা খাতুন জানায়, আমার সহপাঠীরা বিল্ডিং রুমে ফ্যানের বাতাসের নিচে বসে আরামে পরীক্ষা দিল। আমি গরমের মধ্যেই গ্যারেজে বসে পরীক্ষা দিলাম।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পাওয়া ওই মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক জহুরুল ইসলাম বলেন, টিনশেডের নিচে গ্যারেজে গরমের মধ্যে বাচ্চাদের পরীক্ষা দেওয়া একটু কষ্টই হওয়ার কথা।

শাইলট্টি বিন্নিপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. ছাব্বির হোসেন বলেন, হুজুরেরা যদি একটু ফ্যানের ব্যবস্থা করত তাহলে আমাদের জন্য পরীক্ষা দেওয়া ভালো হতো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দেখতে পায় কিছু রুমে আলো কম পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। এ সময় তিনি কেন্দ্র সচিবকে বৈদ্যুতিক বাল্ব লাগানোর নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রে দায়িত্বরত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন বলেন, কক্ষ সংকটের কারণে এমনটা হয়েছে। তবে পরীক্ষার্থীদের যেন অন্য কোনো সমস্যা না হয় সেই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পর্দা টাঙিয়ে গ্যারেজে এসএসসি পরীক্ষা

আপডেট সময় ১১:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২