ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগবে না

আকাশ জাতীয় ডেস্ক:

করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ আর শিক্ষার্থী ক্যাটাগরিতে দুই লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ড নিতেও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া লাগবে না। জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর এক বিশেষ আদেশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে পাঁচ লাখ টাকার বেশি ঋণ এবং ক্রেডিট কার্ড নিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল চলতি অর্থবছরের বাজেটে। বাজেট পাসের আড়াই মাস পর এনবিআরের নতুন এই সিদ্ধান্তের ফলে এই দুই ক্ষেত্রে এখন ছাড় পাওয়া যাবে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ নিতে ব্যাংকগুলোতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া লাগবে না। একইসঙ্গে শিক্ষার্থী ক্যাটাগরিতে ক্রেডিট কার্ড নিতে সীমা দুই লাখ টাকা পর্যন্ত হলে রিটার্ন জমার প্রমাণপত্র জমা দিতে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগবে না

আপডেট সময় ০২:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২