ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’ দেখতে প্রবাসীদের উপচেপড়া ভিড়

আকাশ বিনোদন ডেস্ক :  

মালয়েশিয়ায় এ প্রথম কোনো বাংলাদেশি ছবি দেশটির সেন্সর থেকে ছাড়পত্র নিয়ে মুক্তি পেয়েছে। তাই এ নিয়ে প্রবাসীদের মাঝে বিশাল উচ্ছ্বাস। ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ছবিটি দেখতে হাজারো প্রবাসী বাংলাদেশির ভিড় ছিলো দেখার মতো। প্রবাসীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় বাংলাদেশি স্বেচ্ছাসেবক ও হল কর্তৃপক্ষকে ।

দেশটির প্রজাতন্ত্র দিবসে রাজধানী কুয়ালালামপুরসহ ৯টি রাজ্যে মুক্তি পেয়েছে বাংলাদেশ- ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত- বর্ষা জুটির ‘দিন: দ্য ডে’।

রাজধানী কুয়ালালামপুরে টুইন টাওয়ার কেএলসিসিতে ৫টা ২০ মিনিটে একটি স্ক্রিনে শো চালু হওয়ার কথা থাকলেও দর্শক চাহিদার কারণে তা বাড়িয়ে একসঙ্গে ৮টি স্ক্রিনে ‘দিন: দ্য ডে’ সিনেমার শো চালু করা হয়। এরপরও প্রায় কয়েকশ মানুষ টিকেট না পেয়ে হতাশ মনে ফিরে যান।

স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে টুইন টাওয়ার কেএলসিসিতে দর্শকদের সঙ্গে ‘দিন: দ্য ডে’ দেখতে আসেন সিনেমার তারকা জুটি অনন্ত-বর্ষা। এ সময় তাদের দেখে নানা রকম শ্লোগান দিতে থাকেন উপস্থিত শত শত দর্শক। দর্শকদের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হন অনন্ত-বর্ষা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামীতে বাংলা ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আশার কথা শোনান এ তারকা জুটি।

অনন্ত জলিল বলেন, ‘সারা পৃথিবীতে যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই-বোনেরা আছেন, সেখানেই আমরা বাংলা ছবির একটা মার্কেট গড়ে তুলতে চাই’।

১৮ সেপ্টেম্বর রবিবার জোহর বারু প্রদেশের সিটি স্কয়ারের এমসিসি সিনেমা হলেও দর্শকদের সঙ্গে ‘দিন: দ্য ডে’ উপভোগ করবেন এই তারকা দম্পতি ।

প্রথম সপ্তাহে সিনেমাটি ১০টি হলে মুক্তি দেওয়ার কথা ছিল। প্রবাসী বাংলাদেশিদের আগ্রহে পরবর্তীতে ১৫টি হলে মুক্তি দেওয়া হয় ‘দিন: দ্য ডে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’ দেখতে প্রবাসীদের উপচেপড়া ভিড়

আপডেট সময় ১০:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২