ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পরমাণু চুক্তি: ইরানের প্রেসিডেন্টের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু চুক্তিতে পৌঁছাতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এমনটাই বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার তুলে নেওয়ার স্থায়িত্ব সম্পর্কেও নিশ্চয়তা দিতে হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রাইসি আরও বলেন, এখনও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি (ফেস টু ফেস) আলোচনার সময় হয়নি। তিনি এই চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কতোটা আন্তরিক সেই প্রশ্নও তুলেছেন।

বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দ শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নেওয়া রাইসি বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টির সাথে এর সুরক্ষা নিয়েও চুক্তি হওয়া উচিত। যখন এর সুরক্ষার বিষয়টি আসে তখনই ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ তোলা হয়।’

তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও সেই কাজের সুরক্ষা নিশ্চিত করার পরই ইরানের প্রেসিডেন্ট পরমাণু চুক্তির দিকে আগাতে চান।

রাইসি আরও প্রশ্ন করেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে পরমাণু চুক্তি করতেই চায়, তবে আরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে কেন?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পরমাণু চুক্তি: ইরানের প্রেসিডেন্টের

আপডেট সময় ০৪:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২