ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

‘সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক:   

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেন, এই সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে নবীন দলের আলোচনায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দেশের কোথাও বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। গতকাল বৃহস্পতিবার মিরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আগামী দিনেও রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে।

জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুখ, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি ও যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে হবে’

আপডেট সময় ০৪:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২