ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ড দেখে হেসে দিলেন পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উজবেকিস্তানে চলা সাংহাই কো-অপারেশন সামিটের ফাঁকে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে এক বিশ্রী কাণ্ড ঘটান পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর তা দেখেই হেসে দেন পুতিন।

দেখা যায়, আলোচনার বৈঠকে সামনের চেয়ারে বসে আছেন রুশ প্রেসিডেন্ট। শুরু হবে আলোচনা, সব প্রস্তুতি সম্পন্ন। তখন শাহবাজের ইয়ারফোন নিয়ে বাঁধে বিপত্তি! কিছুতেই তা আর কানে লাগাতে পারলেন না তিনি। বাধ্য হয়ে চাইতে হল সাহায্য। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্য নিয়ে কানে রাখেন হেডফোন। কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন ঠিক তখনই কান থেকে পড়ে যায় হেডফোন। এতে হেসে ফেলেন পুতিন।

গতকাল বৃহস্পতিবারের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী শাহবাজ শরিফের সমালোচনা করছেন। বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ঘটনা লজ্জাজনক।

পাকিস্তানকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাজি হয়েছেন পুতিন। এর জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ ভবিষ্যতে রাশিয়া থেকে কাজাখস্তান ও উজবেকিস্তান হয়ে পাইপ লাইনের মাধ্যমে পাকিস্তানে আসতে পারে গ্যাস। সেক্ষেত্রে আফগান সমস্যা সমাধান করতে হবে বলেও জানিয়েছেন পুতিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাণ্ড দেখে হেসে দিলেন পুতিন

আপডেট সময় ০৩:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২