ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

সাহসী দৃশ্যে কতটা সাবলীল মিমি চক্রবর্তী?

আকাশ বিনোদন ডেস্ক :  

টলিউড পেরিয়ে সম্প্রতি বলিউডের ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার অন্যতম সুন্দরী নায়িকা মিমি চক্রবর্তী। কলকাতার ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেকে অভিনয় করেছেন তিনি। খুব শিগগির এক জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে আলিয়া ফজলের সঙ্গেও কাজ করবেন।

তবে টলিউডের সঙ্গে বলিউডের কাজের ধরণ অনেকটাই আলাদা। সাহসী দৃশ্য টলিউডেও দেকা যায়, সেই হারটা বলিউডে একটু বেশিই। যদিও টলিউডের তেমন কোনো সাহসী দৃশ্যে মিমিকে খুব একটা দেখা যায়নি। ফলে মুম্বাই গিয়ে সাহসী দৃশ্যে কতটা সাবলীল অভিনয় করতে পারবেন মিমি?

এ নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের ঝাঁপি খুলেছেন এই টলিউড নায়িকা। শুরুতে তার কাছে প্রশ্ন আসে এখনো কেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেননি তিনি? মিমি বলেন, ‘হয়তো মনের মতো চরিত্র পাইনি। আসলে আমি একটু চুজি। একটা সময় বছরে চারটা ছবি করেছি। তখন মনে হত আমি সব করব, কিন্তু এখন মনে হয় আমি সেরা কাজটা করব’।

পর্দায় চুমু খেতে আজও আপত্তি রয়েছে? মিমি বলেন, ‘আমি বরাবরই একটাই মানুষ। আমি পাল্টাইনি, কিন্তু আমরা অভিনেত্রী। আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার নেওয়াটা আমাদের কর্তব্য। একটা চিত্রনাট্যের প্রয়োজনে যদি আমাকে এমন কিছু করতে হয়, তাহলে সেটা সেই চরিত্রটা, সেটা আমি নই।’

মিমির কথায়, ‘যদি আমার চরিত্রটায় চুমুর দৃশ্যের ডিম্যান্ড থাকে তাহলে তখন দেখা যাবে। এমন নয় যে করব না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হলো চিত্রনাট্য। স্ক্রিপ্টে যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা আমার যদি মনে হয় আমি করতে পারব তবেই কাজটা আমি করব।’

২০১০ সালে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’র হাত ধরে মিমির অভিনয়ে হাতেখড়ি। ধারাবাহিকের পর কাজ শুরু করেন বড় পর্দায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রুপালি পর্দায় দর্শক তাকে শেষ দেখেছে মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ

সাহসী দৃশ্যে কতটা সাবলীল মিমি চক্রবর্তী?

আপডেট সময় ১০:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২