ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

পুলিশের সহযোগিতায় সরকারদলীয়রা হামলা করেছে: আমান

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠের পাশে পুলিশের সঙ্গে কথা শেষ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ বলেন, এই জোনের (মিরপুর) ডিসির সঙ্গে আমি কথা বলছি। তিনি আজ দুপুরে অনুমতি দিয়েছেন। যখন আমাদের নেতাকর্মীরা সমাবেশে আসতেছে, তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। বিএনপি প্রতিরোধ গড়ে তোলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন পিছু হটে ঠিক সেই সময় পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ নেয়।

তিনি বলেন, পুলিশ বিএনপির নেতাকর্মীরা যেদিক থেকে এসেছে সেদিকেই টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা ডিসিকে আগেই বলেছিলাম- শান্তিপূর্ণ সমাবেশ করবো।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আমান বলেন, আমরা যে কর্মসূচি শুরু করেছি। এটা চলবে। আজকেও বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। যেকোনো প্রতিরোধ আমরা প্রতিহত করবো।

বিএনপি নেতাকর্মীরা আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এমন অভিযোগের বিষয়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপি এখানে কোনো হামলা করেনি। পরিকল্পিতভাবে পুলিশের সহযোগিতায় সরকারি দলের নেতাকর্মীরা বিএনপির উপর হামলা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

পুলিশের সহযোগিতায় সরকারদলীয়রা হামলা করেছে: আমান

আপডেট সময় ০৬:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২