ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমারী না হলে কাজ পাওয়া মুশকিল ছিল, বিস্ফোরক অভিযোগ বলিউড অভিনেত্রীর

আকাশ বিনোদন ডেস্ক :

হতাশায় ডুবে থাকার দিন শেষ। ক্যান্সার জয় করে সবে কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী মাহিমা চৌধুরী। কঙ্গনা রানাউতের ঐতিহাসিক ছবি ‘ইমার্জেন্সি’তে তিনি এবার লেখক তথা সমাজকর্মীর ভূমিকায়। ব্যক্তিজীবনেও স্বীকার করে নিলেন সমাজবদলের কথা। জানালেন, আগের বলিউড আর এখনকার বলিউডে আকাশ-পাতাল তফাৎ।

১৯৯৭ সাল। শাহরুখ খানের বিপরীতে ‘পরদেশ’-এ অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন মাহিমা। সে সময় নারীদের কোনও স্বর শোনা যেত না। সমাজের ইচ্ছায়, ইন্ডাস্ট্রির মনের মতো হয়ে জীবনযাপন করতে হতো নায়িকাদের, না হলেই ক্যা

রিয়ার শেষ। এক সাক্ষাৎকারে অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতা রোমন্থন করলেন মাহিমা। বললেন, “আমি মনে করি, এখন ইন্ডাস্ট্রিতে নারীদের একটা জায়গা আছে। অভিনেত্রীরা ভাল পারিশ্রমিক পান, অনুমোদন পান। সম্মান পান। তাদের অবস্থান আগের চেয়ে অনেক মজবুত। কিন্তু এর আগের গল্পটা এত মসৃণ ছিল না।”

মাহিমা আরও বলেন, “তখন কেউ কারও সঙ্গে সম্পর্কে আছে শুনলে কাজ থেকে বাদ পড়ে যাওয়ার ভয় ছিল। বলিউড আপাদমস্তক কুমারী মেয়েদের চাইত। যারা কোনও দিন পুরুষের সাহচর্যে আসেনি, কাউকে চুমু খায়নি। আর যদি বিবাহিত হয়ে থাকেন তবে ভুলে যান। ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে গিয়েছে।”

মাহিমা জানান, বিয়ে হয়ে যাওয়া নারীরা ইন্ডাস্ত্রিতে পা রাখার কথা ভাবতেই পারতেন না। আর সন্তান থাকলে তো কথাই নেই। এই চরম লিঙ্গবৈষম্যের পরিস্থিতির মধ্যেই গিয়ে পড়েছিলেন মাহিমা। সব কিছু সামলে এখন সুদিন দেখছেন।

গত বছরের শুরুতে তার ক্যান্সার ধরা পড়ে। অভিনেতা অনুপম খের নেটমাধ্যমে সেই খবর সবাইকে জানিয়ে দিতেই অনেকে পাশে দাঁড়িয়েছিলেন। তবে কারও অনুকম্পায় নয়, মনের জোরে সুস্থ হয়ে ওঠেন অভিনেত্রী। মুম্বাইয়ে চিকিৎসা করিয়ে যখন সুস্থ হওয়ার দিকে, তখন তার মাথার সব চুল পড়ে গিয়েছিল। বলিউডে আবার কাজ পাবেন ভাবেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমারী না হলে কাজ পাওয়া মুশকিল ছিল, বিস্ফোরক অভিযোগ বলিউড অভিনেত্রীর

আপডেট সময় ১০:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২