ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিশ্বরাজনীতি প্রভাবিত করতে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে রাশিয়া’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০১৪ সাল থেকে এ পর্যন্ত বিদেশি রাজনৈতিক দল ও প্রার্থীদের পেছনে রাশিয়া অন্তত ৩০০ মিলিয়ন ডলার গোপনে ব্যয় করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। বিশ্বরাজনীতিকে প্রভাবিত করতে ২৪টির বেশি দেশে এই অর্থ ব্যয় করেছে মস্কো।

মার্কিন গোয়েন্দা সংস্থা রাশিয়ার ব্যয় করা অর্থের হিসাব সামনে এনেছে। খবর বিবিসির।

মার্কিন গোয়ান্দা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তার এক মূল্যায়নে বলা হয়, এখানে সর্বনিম্ন একটা পরিমাণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাশিয়া গোপনে আরও অনেক অর্থ বিদেশ পাঠিয়েছে, যেটির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিচয় গোপন রাখার শর্তে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা মনে করি- প্রকৃত অর্থের পরিমাণটা আমাদের প্রাপ্ত তথ্যের চেয়েও অনেক বেশি।

পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা কর্মকর্তা কোন দেশে মস্কোর এই অর্থ ব্যয় করেছে, তাদের নাম উল্লেখ করেননি। তবে এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে— বসনিয়া ও ইকুয়েডরে রাশিয়া তার অর্থনৈতিক শক্তি দিয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তার ওই মূল্যায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বলা হয়, রাশিয়ান রাষ্ট্রদূত এশিয়ান একটি দেশের প্রেসিডেন্ট প্রার্থীর পেছনে লাখ লাখ ডলার ব্যয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বিশ্বরাজনীতি প্রভাবিত করতে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে রাশিয়া’

আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২