ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বজুড়ে বাংলা সিনেমার মার্কেট গড়ে তুলতে চান অনন্ত

আকাশ বিনোদন ডেস্ক : 

মালয়েশিয়ায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে সোমবার দিবাগত রাত ২টার ফ্লাইটে ঢাকা ছাড়েন অনন্ত-বর্ষা দম্পতি।

মালয়েশিয়া পৌঁছে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিজের অফিশিয়াল ফেসবুক থেকে লাইভেও আসেন অনন্ত। তার সঙ্গে ছিলেন বর্ষা।

এসময় মালয়েশিয়ায় ‘দিন: দ্য ডে’র মুক্তি নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি আগামীতে বাংলা সিনেমা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তারা।

অনন্ত জলিল বলেন, সারা পৃথিবীতে সিনেমার মার্কেট গড়ে তুলতে চাই। যেখানে আমাদের বাংলাদেশিরা আছেন, প্রবাসী ভাই বোনেরা আছেন সেখানেই আমরা একটা মার্কেট গড়ে তুলতে চাই। এটা হলে প্রডিউসাররা আরো ইনভেস্ট করবেন। ভালো ভালো সিনেমা হবে। শিল্পী, কলাকুশলীরা কাজ করতে পারবেন। সারা পৃথিবীতে আমাদের সিনেমা ছড়িয়ে দিতে সবার প্রচেষ্টা কাম্য।

১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দিন: দ্য ডে’। অনন্ত জানান, দেশটিতে পরের সপ্তাহে আরো বেশকিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মালয়েশিয়া ছাড়াও ধাপে ধাপে বিভিন্ন দেশেও এই সিনেমাটি মুক্তি পাবে বলে জানান তিনি।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, ‘‘দিন: দ্য ডে’ সিনেমাটির থিমটা কিন্তু প্রবাসী ভাই-বোনদের নিয়ে। সে জন্য যে দেশেই সিনেমাটি মুক্তি পাবে, সেখানে আপনাদের সঙ্গে দেখা করতে যাব। আমার পরিকল্পনা আছে প্রবাসী ভাই-বোনদের নিয়ে সিনেমা বানাব। ’’

উল্লেখ্য, ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন মুস্তফা অতাশ জমজম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বজুড়ে বাংলা সিনেমার মার্কেট গড়ে তুলতে চান অনন্ত

আপডেট সময় ১১:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২