ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন বিধ্বস্তের দাবি ফিলিস্তিনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইসরাইলের সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে। ড্রোন বিধ্বস্তের দাবি করেছে ফিলিস্তিনি। রোববার পশ্চিম তীরের কালকিলা এলাকার আকাশে ওড়ার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। খবর প্রেসটিভির।

ইসরাইল ড্রোন বিধ্বস্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেছে, কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষ থেকেই ড্রোনটির মডেল সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। সম্প্রতি ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রতিরোধ সংগ্রাম জোরদার হওয়ায় তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দখলদার ইসরাইল। এ অবস্থায় পশ্চিম তীরে ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ তৎপরতা জোরদার করা হয়েছে।

এর আগে, ইহুদিবাদী নেতারা পশ্চিম তীর নিয়ে খুব একটা উদ্বেগে থাকত না, তারা গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু জর্ডান নদীর পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন জোরদার হওয়ায় এখন ঐ অঞ্চলটিও তাদের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন বিধ্বস্তের দাবি ফিলিস্তিনের

আপডেট সময় ০৯:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২